চট্টগ্রামে কম্বলের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ওমর ফারুক, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram City
আগুনের ধোঁয়া
আগুনের ধোঁয়া |নয়া দিগন্ত

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’