পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় মো: আশিক মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ছোট ইলাশপুর এলাকার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক পূর্বধলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের মো: আহেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আশিক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।



