কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে (কাঠের দোকানে) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট |নয়া দিগন্ত

রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে (কাঠের দোকানে) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো: শাহজাহান জানিয়েছেন, তথ্য পেয়ে রাত পৌনে ১১টার দিকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান তিনি। সূত্র: বাসস