ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
সংগঠনটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোট ২৯২টি সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত হয়েছেন ৮৩৭ জন।
২১ মে থেকে ২ জুন পর্যন্ত ঈদের ছুটিতে এসব দুর্ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে সংগঠনটি এই তথ্য দিয়েছে।
এসব দুর্ঘটনার মধ্যে ৪৮ দশমিক ২৮ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন।
এছাড়াও ঈদের ছুটির এই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় আট জন নিহত এবং ১৫ আহত হয়েছে।
সেইসাথে মারা গেছে কোরবানির ২৪টি গরু। আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও নয়জন আহত হয়েছে।



