শিশির মনির

আদ-দ্বীনে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবার ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে

প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আদ-দ্বীন হাসপাতাল
আদ-দ্বীন হাসপাতাল |ইন্টারনেট

রাজধানীর মগবাজারে বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।

আজ রোববার হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।’

এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসাথে ছয় নবজাতকের মৃত্যু হয়।