উত্তরায় দগ্ধ সেই অন্তঃসত্ত্বা সোনিয়ার মৃত্যু

‘সকাল ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। তার ইনহেলিশন ইনজুরি ছিল।’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ মোছা: সোনিয়া আক্তার (২৫) মারা গেছেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৮ মার্চ) জাতীয় বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, সকাল ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। তার ইনহেলিশন ইনজুরি ছিল।

চিকিৎসক আরো জানান, এই ঘটনায় সোনিয়া আক্তারের স্বামী মো: রুবেল (২৮)), মেয়ে রোজা (৩), বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো: এনায়েত (৩২), তার স্ত্রী মোছা: দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো: হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) ও আবু কালাম রুবেল (৩৫) জাতীয় বার্নে চিকিৎসা নিয়েছেন।