মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ তথ্য জানানো হয়েছে। একইসাথে বলা হয়েছে, আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দু ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।



