বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীর বঙ্গভবনের সামনে মুরগি-বোঝাই ভ্যান ইউটার্ন করার সময় ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নয়া দিগন্ত অনলাইন
বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ২
বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ২ |প্রতীকী ছবি

রাজধানী মতিঝিল থানাধীন বঙ্গভবনের সামনের সড়কে মুরগির একটি ভ্যানগাড়ি ইউটার্ন করার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা

দিলে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মোহাম্মদ রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মোহাম্মদ সুলতান (৫০)। তারা দুজনেই মুরগির ব্যবসায়ী।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনে সামনে রাস্তায় মুরগি-বোঝাই একটি ভ্যানগাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কায় দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনেই মুরগির ব্যবসায়ী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।