বিমান বিধ্বস্ত : ঘটনাস্থল থেকে পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে

সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
বিমান বিধ্বস্ত : ঘটনাস্থল থেকে পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
বিমান বিধ্বস্ত : ঘটনাস্থল থেকে পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে

রাজধানীর মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে অনেককে পোড়া শরীর নিয়ে বের হতে দেখা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনটি ঘটে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে- ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ‘ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।’

কয়েকটি ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজে হোস্টেল বিল্ডিংয়ের ওপর বিস্ফোরণ, আমার ছোট বোন ওর কলেজ থেকে মাত্র পাঠালো। ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে। বিকট শব্দ হয়েছে। বাংলাদেশ আর্মি ও উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য চেষ্টা চালাচ্ছে।’

খালিদ ফারাজি নামের একজন একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের সন্তানকে কল্পনা করছি।’