বনানীতে ট্রাকের সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিহতদের একজন মোটরসাইকেলচালক আশরাফুর রহমান আশিক (২৪), অপরজন আরোহী আসিফ মাহমুদ সম্পদ (২৫)।

নয়া দিগন্ত অনলাইন
বনানীতে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন
বনানীতে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মোটরসাইকেলচালক আশরাফুর রহমান আশিক (২৪), অপরজন আরোহী আসিফ মাহমুদ সম্পদ (২৫)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল সরোয়ার জানান, সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০-এর মধ্যে বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই সিমেন্ট-বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মোটরসাইকেলচালক আশিক সম্প্রতি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাইড শেয়ারিং করছিলেন। নিহত আরোহী আসিফ মাহমুদ একজন মেরিন ইঞ্জিনিয়ার।

সূত্র : ইউএনবি