ঢামেকে জরুরি বিভাগের পেছন থেকে নারীর লাশ উদ্ধার

সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ |ইন্টারনেট

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পেছন থেকে এক নারীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, আমরা খবর পেয়ে সকালে দিকে জরুরি বিভাগের (ওসেকের) পেছনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে ঢামেকে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলীর সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এলাকার লোকের মাধ্যমে জানতে পারি মৃত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিল। ওই এলাকায় থাকতো। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।