রাজধানীর কালশী বস্তিতে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

নিজস্ব প্রতিবেদক
কালসি বস্তিতে আগুন
কালসি বস্তিতে আগুন |সংগৃহীত

রাজধানীর কালশী বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : বাসস