রাজধানীর কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দু’টি ইউনিট পৌঁছে বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, কামরাঙ্গীরচরে টিনশেডের একটি জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।



