জগন্নাথপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: শাহ রিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

Location :

Jagannathpur
দুর্ঘটনায় নিহত মো: শাহ রিয়ান
দুর্ঘটনায় নিহত মো: শাহ রিয়ান |নয়া দিগন্ত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: শাহ রিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌর শহরের লেগুনা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ রিয়ান সিলেটের বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার ছেলে।

জানা গেছে, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক জগন্নাথপুর পৌর শহরের লেগুনা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ রিয়ান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকটি ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।