মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফায়ার সার্ভিস সদর দফতর ডিউটি অফিসার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
সেনা কল্যাণ ভবনে আগুন
সেনা কল্যাণ ভবনে আগুন |সংগৃহীত

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর ডিউটি অফিসার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তিনি আরো জানান, ১১ মিনিট পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।