ফেনীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে একটি ট্রাক সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ওমর ফারুকের মৃত্যু হয়। এ সময় হেলপার আহত হন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |প্রতীকী ছবি

ফেনী শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (৪৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বগুড়ার শাহজাহানপুরের ডোমন পুকুর এলাকার ইউনুস আলীর ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে একটি ট্রাক সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ওমর ফারুকের মৃত্যু হয়। এ সময় হেলপার আহত হন।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।