রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

উৎপত্তিস্থল মিয়ানমার

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিলো, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস বলছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩৪ মিনিটে ৫.৯ মাত্রার ভূমিকম্পটি হয়।

এর উৎপত্তিস্থল মিয়ানমারের সিতওয়ে অঞ্চলের কাছাকাছি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিলো, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।