ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যানঘাটে আজ দুপুরে আগুন লাগে; নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস |নয়া দিগন্ত

রাজধানীর লালবাগ থানার ইসলামবাগ এলাকার চেয়ারম্যানঘাটে আজ বুধবার দুপুরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

খবর পাওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই লালবাগ, হাজারীবাগ ও পলাশী ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : বাসস