মিরপুরে বহুতল ভবনে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আরো দু’টি ইউনিট যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
এল এ প্লাজা
এল এ প্লাজা |নয়া দিগন্ত

রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আরো দু’টি ইউনিট যাচ্ছে।

আজ সোমবার দুপুরে মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয়তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়। এ ছাড়া আরো দু’টি ইউনিট পাঠানো হচ্ছে।