গৌরীপুরে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ময়মনসিংহের গৌরীপুরে একটি মাছবোঝাই ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ট্রাকচালকের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
ট্রাকচালকের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে একটি মাছবোঝাই ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল গাঁও রামগোপালপুর গ্রামের মরহুম আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী মাছবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকচালকের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করেন তিনি।