বনানীতে বহুতল ভবনে আগুন

‘কুর্মিটোলা ও বারিধারা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রায় পৌনে এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নয়া দিগন্ত অনলাইন
বনানীতে বহুতল ভবনে আগুন
বনানীতে বহুতল ভবনে আগুন |সংগৃহীত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের পাশের একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনের পাঁচতলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের একটি গুদামে আগুন লাগে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুর্মিটোলা ও বারিধারা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রায় পৌনে এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাসস