ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
সূত্র : বাসস



