নাটোরের নলডাঙ্গায় সরকারি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বীরকুটসা এলাকার নওগাঁ-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যশোরের নওপাড়া থেকে সরকারি সার নিয়ে ট্রাকটি নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা উপজেলার বীরকুটশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পশ্চিম পাশে উল্টে পড়ে য়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী অক্ষত আছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম বলেন, ‘খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’



