রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে জিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান উত্তরা আজমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
মুজিবুর রহমানের শ্যালিকা খুশি আক্তার জানান, সকালে ছেলেকে স্কুলে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এত মুজিবুর রহমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
খুশি আরো বলেন, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



