কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিএনজি অটোরিকশাটির কবুরহাট থেকে বাইপাস হয়ে কুষ্টিয়া শহরের যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

Location :

Kushtia
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা |সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার শহরের বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটির কবুরহাট থেকে বাইপাস হয়ে কুষ্টিয়া শহরের যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ হাসপাতালে এসে পৌঁছেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।