চান্দিনায় বাসচাপায় পথচারী নারী নিহত

বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Cumilla
ঘাতক বাস
ঘাতক বাস |নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুর ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার ঘাটিগড়া গ্রামের মরহুম কেরামত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ নামে বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।