ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রাথমিক দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
শুক্রবার (৫ জুন) রাতে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দু’টি ইউনিট পাঠানো হয়েছে।
এর আগে, গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।



