কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিম রাজ (২০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার সদরপুর-রাধানগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিম উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের আতাউল রাজের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে সদরপুর-রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন সাজিম রাজ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



