যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

মাতুয়াইল মেডিক্যালের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিক্যাল এলাকার ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালিত অটোরিকশার চালক মোহাম্মদ আনোয়ার জানান, মাতুয়াইল মেডিক্যালের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তার অটোরিকশায় তুলে দিলে তিনি হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

তিনি আরো জানান, তার পরনে ছিল চেক লুঙ্গি ও পাঞ্জাবি।