নড়াইলের কালিয়ায় খেলার ছলে দৌড়ানোর সময় বালুবাহী ট্রলির ধাক্কায় সাড়ে তিন বছরের শিশু লিমন নিহত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনে খেলার ছলে ট্রলির পেছনে দৌড়ানোর সময় ধাক্কা লেগে লিমনের মাথা, নাক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



