স্কাউটসের ঢাকা জেলা রোভারের ডে ক্যাম্প

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী স্কাউটিং-সংক্রান্ত বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এসব কার্যক্রমে অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্প এলাকায় অংশগ্রহণকারী রোভার দলগুলোর জন্য দৃষ্টিনন্দন ছোট ছোট তাবু স্থাপন করা হয়।

সকাল ৭টায় বিভিন্ন রোভার দলের নিবন্ধন ও প্রাতরাশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অংশগ্রহণকারী রোভারদের চারটি পৃথক দলে ভাগ করা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ঢাকা জেলা রোভারের সভাপতি লুৎফুননেসা শিরীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. এ কে এম মাসুদ, অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং ক্যাম্প চিফ মু. ওমর আলী এলটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মো. আক্কাস আলী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী স্কাউটিং-সংক্রান্ত বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এসব কার্যক্রমে অংশ নেন।

বিকেলে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী ক্যাম্পফায়ারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি রোভারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং স্কাউটিংয়ের শিক্ষা দৈনন্দিন জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।