রাজধানীতে এমব্রায়োলজিস্ট সোসাইটির ইফতার মাহফিল

বাংলাদেশের আই.ভি.এফ সেন্টারগুলোর অর্ধশতাধিক এমব্রায়োলজিস্ট ইফতার মাহফিলে অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন

এমব্রায়োলজিস্ট সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সদস্যদের নিয়ে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ধানমন্ডির 'গ্রীন গার্ডেন' রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক কর্নেল ডা. শারমিন হোসেন।

শাহ মুহম্মদ আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. রাশিদা বেগম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ইনফারটিলিটি স্পেশালিষ্ট প্রফেসর ডা. মরিয়ম ফারুকী সাথী ও ডা. শাহিনা বেগম শান্তা।

উদ্বোধনী বক্তব্য রাখেন এমব্রায়োলজিস্ট সোসাইটির সদস্য সচিব ফরহাদ আলম।

বক্তব্য রাখেন এমব্রায়োলজিস্ট সোসাইটির যুগ্ম আহবায়ক ডা. মাহবুব আলম, ডা. শায়লা সিরাজ, মাসরুদ হোসেন, শাহরিন রাব্বি, আল মামুন, ডা.তাসনুভা আলম, ডা. রুশমিলা অরুপা প্রমুখ ।

বাংলাদেশের আই.ভি.এফ সেন্টারগুলোর অর্ধশতাধিক এমব্রায়োলজিস্ট ইফতার মাহফিলে অংশ নেন। বিজ্ঞপ্তি