লেবাননে নিহত বাংলাদেশী নারী শ্রমিকের লাশ আজ দেশে আসছে

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলায় নিহত দিপালী বেগম
লেবাননে ইসরাইলি হামলায় নিহত দিপালী বেগম |সংগৃহীত

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বাংলাদেশী নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) লাশ এক মাস পর দেশে আসছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বিমানবন্দরে তার লাশ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশী কর্মী দিপালী বেগমের লাশ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে তার লাশ গ্রহণ করবেন।

উল্লেখ্য, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের দিনমজুর শেখ মোকার মেয়ে দিপালী আক্তার। পরিবারের দারিদ্র্য ঘোচাতে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি লেবাননে পাড়ি দেন। প্রবাসে উপার্জিত অর্থ পাঠিয়ে তিনি পরিবারের হাল ধরেছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।