নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ডিজাবের অভিনন্দন

‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আস্থা, বিশ্বাস ও রাষ্ট্রের কল্যাণে অবিচল থাকবেন। এছাড়া বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে নিষ্ঠার সাথে তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।’

নিজস্ব প্রতিবেদক
ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)
ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) |সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।

ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুমসহ নির্বাহী কমিটির নেতারা এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ডিজাব নেতারা অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আস্থা, বিশ্বাস ও রাষ্ট্রের কল্যাণে অবিচল থাকবেন। এছাড়া বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে নিষ্ঠার সাথে তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।