নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অভিযান চালিয়ে আটটি মাড়াইকল জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামে এই অভিযান চালানো হয়।
ঈশ্বরদী উপজেলা সহকারী (কমিশনার (ভূমি) শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্মকর্তা সোহেল শাহরিয়ার।
মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন বলেন, ‘চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের সহায়তায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম হয়েছি। এবছর মিল এলাকায় এ পর্যন্ত ২০টি অবৈধ মাড়াই কল জব্দ করা হয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে সুষ্ঠুভাবে মাড়াই অব্যাহত রাখতে পারব।’



