নিখোঁজ বাবার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর

কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সাথে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নিখোঁজ মোবারক হোসেন
নিখোঁজ মোবারক হোসেন |সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত তিন ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্র জানায়, বয়সজনিত কারণে তার মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং চিকিৎসা চলমান। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সাথে মোবাইল ফোন রাখতেন। তবে ঘটনার দিন দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘আমাদের কাছে একটি হারানো ডায়েরি করা হয়েছে। আমরা আমাদের হেডকোয়ার্টারে ও বিভিন্ন মিডিয়ায় বিষয়টি জানিয়েছি এবং মোবাইল ট্রেকিং করার মাধ্যমে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।’

নিখোঁজ ব্যক্তির পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সাথে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।