বিআইআইটি পাবলিকেশন্স প্রকাশিত ২টি বইয়ের মোড়ক উন্মোচন

গ্রন্থ দু’টি অনুবাদ করেছেন যথাক্রমে বিশিষ্ট সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসাইন মঞ্জু এবং অধ্যাপক ড আ জ ম কুতুবুল ইসলাম নোমানী।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
মোড়ক উন্মোচন অনুষ্ঠান
মোড়ক উন্মোচন অনুষ্ঠান |নয়া দিগন্ত

বিআইআইটি পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত নাগিব মাহফুজ-এর ‘আরশের সামনে’ এবং আল্লামা ড. ইউসুফ আল কারযাভীর ‘মুসলিম সমাজে অমুসলিম নাগরিক’- গ্রন্থ দু‘টির মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

গ্রন্থ দু’টি অনুবাদ করেছেন যথাক্রমে বিশিষ্ট সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসাইন মঞ্জু এবং অধ্যাপক ড আ জ ম কুতুবুল ইসলাম নোমানী।

বিআইআইটি পাবলিকেশন্স -এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলোজি (বিইউবিটি) -এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. কে আহমেদ আলম, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ -এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) -এর অ্যাকাডেমিক ফেলো ড. মুমতাহিনা, অ্যাকাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডের ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমদ এবং ইকবাল গবেষক আবদুল কাদের জিলানি প্রমুখ।