মেজর (অব.) আখতারুজ্জামানের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

অতিথিরা বইটির ব্যাপক পাঠকপ্রিয় হওয়ার পাশাপাশি পাঠকরা বইটি পড়ে নিজেকে সমৃদ্ধ করে দেশ গঠনে ভূমিকা রাখার দিক নির্দেশনা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
মেজর (অব.) আখতারুজ্জামানের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
মেজর (অব.) আখতারুজ্জামানের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান |ছবি : নয়া দিগন্ত

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

বইটির মোড়ক উন্মোচনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম সামছুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বইটির ব্যাপক পাঠকপ্রিয় হওয়ার পাশাপাশি পাঠকরা বইটি পড়ে নিজেকে সমৃদ্ধ করে দেশ গঠনে ভূমিকা রাখার দিক নির্দেশনা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।