বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা

আগামী ১১ মে (২৮ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম
নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম |সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে।

এবার রবীন্দ্র সাহিত্যে অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

আগামী ১১ মে (২৮ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। বাসস