শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে সসাসের ইফতার মাহফিল

বৃহস্পতিবার রাজধানীর রহমানীয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
সসাসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফল্লাহ মানসুর
সসাসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফল্লাহ মানসুর |সংগৃহীত

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) উদ্যোগে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর রহমানীয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সসাসের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের দুই শতাধিক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানসুর । তিনি তার বক্তব্যে বলেন, "পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই এই মাসের মূল লক্ষ্য। তিনি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সবাইকে ব্যক্তি ও সমাজ জীবনে সংযমী হওয়ার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক শরীফ আব্দুল গোফরান, কবি মোশাররফ হোসাইন খান, কবি ও গীতিকার জাকির আবু জাফর, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাইফুল আরেফিন লেলিন, শরীফ বায়েজিদ মাহমুদ, আবিদুর রহমান, মাহবুব মুকুল, সসাসের সাবেক নিবার্হী পরিচালক মোস্তফা মনোয়ার ও আব্দুল্লাহ আল নোমান।

সসাসের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন সঞ্চালনায় ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংস্কৃতিক অঙ্গনের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।