কবি সোলায়মান আহসানের জন্মদিন পালিত

অনুষ্ঠানে বক্তারা কবি সোলায়মান আহসানের সাহিত্যজীবন, সৃজনকর্ম ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন। তারা কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সৃজনশীল সাহিত্যকর্মের ধারাবাহিকতা কামনা করে দোয়া করেন।

নয়া দিগন্ত অনলাইন

কবি ও কথাশিল্পী সোলায়মান আহসানের ৭০তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ম্যাগাজিন ঝরোকা'র উদ্যোগে শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝরোকা সম্পাদক কবি ওয়াহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।

অনুষ্ঠানে বক্তারা কবি সোলায়মান আহসানের সাহিত্যজীবন, সৃজনকর্ম ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন। তারা কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সৃজনশীল সাহিত্যকর্মের ধারাবাহিকতা কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে কবি ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, লেখক ও প্রকাশক তৌহিদুর রহমান, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আখতার, কবি ও সম্পাদক রেদওয়ানুল হক, সম্পাদক শাহাদাৎ সরকার, কবি গোলাম ইউসুফ, গল্পকার খন্দকার নূর হোসাইন, মাহবুব আলমসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এ সময় কবি ও সম্পাদক আফসার নিজাম কবি সোলায়মান আহসানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন। কবির নির্বাচিত কবিতা আবৃত্তি করেন কবি ও সম্পাদক রহমান মাজিদ।