প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রক্ষা হয়নি নিগার সুলতানাদের। লঙ্কান নারীদের কাছে ৪ উইকেটে হেরে গেছে টাইগ্রেসরা।
ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে বাংলাদেশকে। লঙ্কানদের সামনে রাজশাহীতে ৪৫.১ ওভারে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। যা ৭০ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ রানের মাঝে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। ৮৭ রানে হারায় ৫ উইকেট।
ওপেনার শারমিন সুলতানা ৩৯ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। এ ছাড়া সোবহানা মোস্তারি (৫), স্বর্ণা আক্তার (১৬), রিতু মনিরা (১৭) ইনিংস বড় করতে পারেননি।
তবে নিগার সুলতানা একটা প্রান্ত ধরে ছিলেন। দেখেশুনে খেলে ফিফটিও করেন বাংলাদেশ অধিনায়ক। ১০১ বলে ৫৮ রান করে আউট হবার পর আর বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা।
শেষদিকে নাহিদা আক্তার ২০ আর রাবেয়া খাতুন করেন ১৫ রান। ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট নেন আতাপাত্তু।
রান তাড়ায় শ্রীলঙ্কার হর্ষিতা সামারাবিক্রমা খেলেন ৫০ রানের ইনিংস। হানসিমা করুনারত্নে ও অধিনায়ক চামারা আতাপাত্তু করেন ৪০ রান করে।
বাংলাদেশের নাহিদা আক্তার ২১ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। এর মাঝে ৩টিই নাহিদা নিয়েছেন ৭ বলের মধ্যে, একটি করে উইকেট সুলতানা খাতুন ও রিতু মনির।
এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল শ্রীলঙ্কা। আগামী শনিবার রাজশাহীতেই তৃতীয় ও শেষ ম্যাচ।



