নিজস্ব প্রতিবেদক
১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ প্রতীকে নির্বাচন করবেন এসব প্রার্থী। ঢাকা-৭ আসন থেকে নির্বাচন করবেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
গতকাল লালবাগ কিল্লার মোড় কেন্দ্রীয় দফতরে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী। তিনি জানান, এ তালিকা প্রাথমিক পর্যায়ে ঘোষণা করা হয়েছে, বাকি আসনে প্রার্থী তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে। আমরা ৮ দলের সাথে আছি, আসন সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।
প্রার্থীদের তালিকা : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ঢাকা-৭, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ফরিদপুর-১, মাওলানা মুজিবুর রহমান হামিদী ব্রাহ্মণবাড়িয়া-৫, মুফতি সুলতান মহিউদ্দিন কুমিল্লা-১, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি নারায়ণগঞ্জ-৩, মাওলানা আব্দুর রহমান খান তালুকদার ভোলা-২, অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল ফরিদপুর-২, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জ-৪, হাজী জালাল উদ্দিন বকুল ঢাকা-২, হাজী আ: মালেক ঢাকা-৪, অধ্যক্ষ রুকোনুজ্জামান রোকন ঢাকা-৮, মো: গোলাম রব্বানী ঢাকা-১০, মাওলানা আব্দুল মান্নান ঢাকা-১১, মাওলানা সাঈদ আব্দুল্লাহ ঢাকা-১২, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী ঢাকা-১৩, মাওলানা তৌহিদুজ্জামান ঢাকা-১৬, মাওলানা আলী আব্বাস ঢাকা-১৯, মাওলানা ফরিদুল ইসলাম ঢাকা-২০, মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া ফেনী-১, আবুল হোসেন ফারুকী ফেনী-২, অ্যাডভোকেট খালেকুজ্জামান ফেনী-৩, মুফতি আব্দুল আজিজ চট্টগ্রাম-৫, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম-৯, হাফেজ মিজানুর রহমান ফরিদপুর-৩, শায়খুল হাদিস আব্দুল কুদ্দুস তালুকদার শরীয়তপুর-১, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর-২ ও ঢাকা-৫, হাফেজ মাওলানা আব্দুল্লাহ শরীয়তপুর-৩, মুফতি ইলিয়াস কাসেমী মাদারীপুর-৩, মাওলানা নজির আহমদ কুমিল্লা-২, মাওলানা আরশাদুর আলম কুমিল্লা-৩, মাওলানা জানে আলম কুমিল্লা-৬, মাওলানা আব্দুল আজিজ খোমেনী কুমিল্লা-৮, মাওলানা রফিকুল্লাহ চাঁদপুর-১, মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুর-২, অধ্যক্ষ রুকুনুজ্জামান রোকন চাঁদপুর-৩, মাওলানা মনোয়ারুল ইসলাম চাঁদপুর ৪, মাওলানা মনিরুল ইসলাম কাসেমী চাঁদপুর-৫, মাওলানা এহতেরামুল হক উজানী নোয়াখালী-১, মাওলানা বেলাল হোসেন নোয়াখালী-২, অ্যাডভোকেট করিম হোসেন নোয়াখালী-৪, মোহাম্মদ বেলাল শাহ নোয়াখালী-৫, মাওলানা ইসমাইল মাহমুদ লক্ষ্মীপুর-২, মাওলানা গাজী নাসির উদ্দিন সিলেট-১, মাওলানা বদরুল হক সিলেট-৬, মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ-২, মাওলানা বেলাল হোসেন মাদানী নারায়ণগঞ্জ-১, মাওলানা ফয়সাল বিন হাশেম নারায়ণগঞ্জ-২, মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ-৪, মাওলানা মিজানুর রহমান মুন্সিগঞ্জ-১, মাওলানা আতিকুল্লাহ মুন্সিগঞ্জ-২, মাওলানা সিদ্দিকুর রহমান মুন্সিগঞ্জ-৩, মুক্তিযোদ্ধা কারী মাসুদুল হক কিশোরগঞ্জ-৬, মাওলানা আবু হুরায়রা কিশোরগঞ্জ-১, মুফতি মাহমুদুর রহমান নেত্রকোনা-১, মো: আব্দুর রহিম নেত্রকোনা-২, হাফেজ আনোয়ার শাহ নেত্রকোনা-৫, মুফতি শিহাব উদ্দিন কাসেমী গোপালগঞ্জ-১, মাওলানা দ্বীন মো: গোপালগঞ্জ-২, মুফতি আব্দুর রহিম গোপালগঞ্জ-৩, মো: আরশাদ আলম কুষ্টিয়া-৩, মাওলানা তৌহিদুজ্জামান যশোর-৩, মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা-১, একেএম বিন কাসেম চৌধুরী গাইবান্ধা-২, মুফতি মইনুদ্দিন নড়াইল-১, মুফতি ইমরান নড়াইল-২, মুফতি মোশাররফ হোসেন নরসিংদী-১, মাওলানা জুবায়ের আহমদ নরসিংদী-২, আব্দুল্লাহ টিটু নরসিংদী-৩, মাওলানা ইসমাইল ভাওয়ারী নরসিংদী-৪, মাওলানা জালাল উদ্দিন নরসিংদী-৫, মাওলানা আলী হায়দার গাজীপুর-২, মাওলানা রফিকুল ইসলাম মাদানী গাজীপুর-৩, মাওলানা কবির হোসেন গাজীপুর-৪, মুফতি সানাউল্লাহ গাজীপুর-৫, ইব্রাহিম খলিল নোমানী গাজীপুর-৬, মাওলানা আরিফ আহমদ ময়মনসিংহ-১, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ-৬, মুফতি খলিলুর রহমান বিন আ: গনী ময়মনসিংহ-১০, মাওলানা আব্দুল লতিফ সিরাজী পিরোজপুর-৩, মাওলানা জুবায়ের হাসান মাগুরা-১, মাওলানা মশিউর রহমান খুলনা-১, মাওলানা ইমরান খুলনা-৩, মাওলানা আল আমিন পটুয়াখালী-১, প্রফেসর লতিফুর রহমান কুড়িগ্রাম-১, মাওলানা সাজিদুর রহমান সাতক্ষীরা-৪, মাওলানা ইলিয়াস ঢালী বরিশাল-৩, মাওলানা সাইদুর রহমান বরিশাল-৪, মাওলানা সানাউল্লাহ ফিরোজ বরিশাল-৫, মাওলানা সাইফুর রহমান ভোলা-১, মাওলানা মিজানুর রহমান ভোলা-৩, মাওলানা আবুল কালাম মোহাম্মদ তাহের ভোলা-৪, সায়েম চৌধুরী কক্সবাজার-১, মাওলানা এমদাদুল্লাহ কক্সবাজার-৪, আলহাজ আব্দুল গফুর পঞ্চগড়-১, মাওলানা আবু বকর লালমনিরহাট-১, মাওলানা নুরুজ্জামান ঠাকুরগাঁও-৩, মাওলানা রফিকুল ইসলাম নওগাঁ-৬, মুফতি আবুল হাসান কাসেমী ঝালকাঠি-১, মাওলানা হেলাল উদ্দিন খাগড়াছড়ি-১ এবং মাওলানা আব্দুল মান্নান রাঙ্গামাটি-১।



