সিএনএন
আমেরিকা ও ইসরাইলের সাথে চলমান সামরিক সঙ্ঘাতের মধ্যেই বৈশ্বিক সাইবার যুদ্ধ আরো তীব্র করে তুলেছে ইরান। মার্কিন গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা গবেষকদের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ইরানের রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা অত্যন্ত সুকৌশলে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান পরিবহন, তেল এবং গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলোকে লক্ষ্য করে এক বিশাল গুপ্তচরবৃত্তি অভিযান শুরু করেছে। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই সাইবার হামলাকে একটি বড় ধরনের কৌশলগত হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরানকে লক্ষ্য করে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর থেকেই এই ধরনের সাইবার হানার আশঙ্কা করা হচ্ছিল, যা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মার্কিন শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা পালো আল্টো নেটওয়ার্কসের গবেষণা শাখা ‘ইউনিট ৪২’ শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।



