ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজওয়াত তাওসিফ রিয়াসাত ও লাবিব ওয়াদি সোপানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গত শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের দেওভোগে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পনিতে ডুবে মারা যায় এই দুই তরুণ মেধাবী শিক্ষার্থী।
মেজর (অব:) মো: ফজলী মুকিত ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আসফিয়া তাসনিম নীতার দুই সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন রিয়াসাত। অন্যদিকে সোপান মুন্সীগঞ্জের বাসিন্দা মরহুম মোস্তাকুর রহমানের ছোট ছেলে। তারা উভয়েই ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিয়াসাতকে শনিবার ঢাকার মিরপুরে নামাজে জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে এবং সোপানকে মুন্সীগঞ্জের দেওভোগ মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।



