প্রিমিয়ার লিগসেরা ফার্নান্দেস

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতলেন পর্তুগিজ মিডফিল্ডার।

এর আগে চলতি মাসেই তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন।

গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে নিজের ২০তম অ্যাসিস্ট করে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের প্রিমিয়ার লিগ রেকর্ড স্পর্শ করেন ফার্নান্দেজ। পাশাপাশি ৩৭ ম্যাচে করেছেন ৮ গোল। তার নেতৃত্বে ম্যানইউ লিগে তৃতীয় স্থান নিশ্চিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে।

চলতি মৌসুমে সবচেয়ে বেশি সুযোগ তৈরির কৃতিত্বও ফার্নান্দেসের। তিনি মোট ১৩২টি গোলের সুযোগ তৈরি করেছেন।

২০১১ সালে নেমানিয়া ভিদিচের পর এই প্রথম ইউনাইটেডের কোনো খেলোয়াড় প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন। জনগণের ভোট ও ফুটবল বিশেষজ্ঞদের প্যানেলের যৌথ সিদ্ধান্তে এই পুরস্কার নির্ধারণ করা হয়। এবার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ডেভিড রাজা, ডেবলার রাইন, আলিং হ্যালান্ড, ইগোর সিমিনেও, ইগোর থিয়াগোসহ আরো কিছু খেলোয়াড়। অন্য দিকে প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নিকো ও রেলি। ম্যানসিটির ২১ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে ৩৪ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন।