ইবোলা মহামারীতে পর্যদুস্ত কঙ্গো

Printed Edition

দ্য গার্ডিয়ান

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে দ্রুত ছড়াচ্ছে এই মহামারি, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। আফ্রিকার এই দেশটির অত্যন্ত দুর্বল স্বাস্থ্যব্যবস্থা নিয়ে ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সহায়তা সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, বর্তমানের এই নাজুক স্বাস্থ্যব্যবস্থা দিয়ে মহামারি সামাল দেয়া অসম্ভব। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত আন্তর্জাতিক ও জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।