ক্রীড়া প্রতিবেদক
টি-২০ বিশ্বকাপে পাকিস্তান শেষ পর্যন্ত ভারত ম্যাচ বয়কট করলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আইসিসি। তার আগেই আইসিসি পাকিস্তানকে নানাভাবে সতর্কবার্তা দিয়ে রেখেছে। পাশাপাশি ভিন্ন চ্যানেলে পিসিবিকে রাজি করানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি এই পরিস্থিতি সামাল দিতে সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে।
ভারতে পিএসএল স্বত্ব বিক্রি করছে না পিসিবি
পিএসএল ১১ আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগোচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টটি হওয়ার কথা। খেলোয়াড়দের নিলাম হবে ১১ ফেব্রুয়ারি। টি-২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়েও কঠোর অবস্থানে গেছে তারা। পিএসএলের ১১তম আসরের আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের তালিকা থেকে ভারতের বাজারকে বাদ দেয়া হয়েছে।



