ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল

Printed Edition
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল, অ্যাপোলো ক্লিনিক ধানমণ্ডি, ঢাকার (লাইসেন্সি : জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড) সহযোগিতায় সম্প্রতি একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম আয়োজন করেছে। বিশেষায়িত অস্ত্রোপচারবিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে জ্ঞান বিনিময়ে অংশ নিতে প্রায় ৩৫০ জন বাংলাদেশী মেডিক্যাল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে চারটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয় : ‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) অ্যান্ড রোবোটিক কার্ডিয়াক সার্জারি : স্মল ইনসিশন, বিগ ইমপ্যাক্ট’, ‘লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন (এলডিএলটি) : ইনোভেশন, এথিকস অ্যান্ড আউটকাম’, ‘ইউরেথ্রাল স্ট্রিকচার : ডিসিশন মেকিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড’, এবং ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’।

মূল বক্তব্য উপস্থাপন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞগণ ডা: মো: রেহান সায়িদ (কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি), ডা: এলানকুমারান কে (লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোবিলিয়ারি ও রোবোটিক সার্জারি), ডা: সন্দীপ বাফনা (ইউরোলজি ও রোবোটিক সার্জারি) এবং ডা: সিদ্ধার্থ ঘোষ (নিউরোসায়েন্স) প্রত্যেকে তাদের নিজ নিজ সেশনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির সিইও ডা: তামজিদ আলম। বিজ্ঞপ্তি।