আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) দু’টি অ্যাকাডেমিক ভবনে নতুন সংযোজিত আধুনিক লিফটের উদ্বোধন ও হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব লিফটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে লিফটগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম (অব:), অ্যাডিশনাল রেজিস্ট্রার মো: সোলায়মান মিয়া, চিফ ইঞ্জিনিয়ার, প্রোক্টরসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব লিফট চালুর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে সুবিধা বাড়বে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।



